আন্তর্জাতিক

‘ঐতিহাসিক ভুল’ করেছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ঐতিহাসিক ভুল’ করেছেন। এমনকি এই হামলার কারণে রুশ প্রেসিডেন্ট বর্তমানে সারা বিশ্ব থেকে কার্যত ‘বিচ্ছিন্ন’ বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: পদ্মা সেতু ঘিরে বাস তৈরির ধুম

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর শততম দিনে শুক্রবার (৩ জুন) রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে এই মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট। কিয়েভ সফরের সম্ভাবনাকে ‘বাতিল’ করেননি বলেও জানান তিনি।

শনিবার (৪ জুন) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণ করার বিষয়টাকে একটি ‘ঐতিহাসিক ও মৌলিক ভুল’ হিসেবে আখ্যায়িত করেন এবং দাবি করেন, পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলার কারণে এখন তিনি (পুতিন) ‘বিচ্ছিন্ন’।

আরও পড়ুন: প্রকাশ্যে শিক্ষা কর্মকর্তাকে হাতুড়িপেটা

ফরাসি আঞ্চলিক সংবাদমাধ্যমের সাথে একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ‘আমি মনে করি এবং আমি তাকে বলেছিলাম, দেশের জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসের জন্য তিনি একটি ঐতিহাসিক ও মৌলিক ভুল করেছেন।’

ফ্রান্সের এই প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মনে করি এই হামলা চালিয়ে তিনি নিজেকে বিচ্ছিন্ন করেছেন। নিজেকে বিচ্ছিন্ন করা একটি জিনিস, কিন্তু এটি থেকে বেরিয়ে আসতে একটি কঠিন পথ পাড়ি দিতে হয়।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা