ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফের গোলাগুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের একটি গির্জার বাইরে পার্কিং লটে বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত হয়েছেন।

আরও পড়ুন: হজ কার্যক্রম উদ্বোধন

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জুন) এ ঘটনা ঘটে। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বাফালো, উভালডে ও ওকলাহোমায় সাম্প্রতিক বন্দুক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিহতর দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণের পর এ ঘটনা ঘটল। দুই সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রে পর পর কয়েকটি বন্দুক হামলার ঘটনায় নড়েচড়ে বসে বাইডেন প্রশাসন।

আরও পড়ুন: বদলে গেল তুরস্কের নাম

সর্বশেষ ওকলাহোমা অঙ্গরাজ্যের টিউলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ‘যথেষ্ট’, ‘যথেষ্ট’ হয়েছে।

কাউন্টি শেরিফ কার্যালয়ের এক কর্মকর্তা নিকোলাস লেনি জানান, কর্নারস্টোন চার্চের বাইরে এ হামলার ঘটনা ঘটে। এসময় গির্জার ভেতরে একটি অনুষ্ঠান চলছিল বলে জানান তিনি।

আরও পড়ুন: ঈসা নবী দাবি

তবে এখনো হামলাকারীর পরিচয় জানানো হয়নি।

এদিকে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে আরও একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উইসকনসিন অঙ্গরাজ্যের একটি সমাধিক্ষেত্রের পাশে এক ব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠানে বন্দুক হামলায় কয়েকজন আহত হন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা