মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

দয়া করে অস্ত্র আইন কড়া করুন

সান নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অবিলম্বে অস্ত্র আইন বদল করা দরকার। তিনি কাতর আবেদন জানিয়ে বলেছেন, আর কতদিন আমরা এইভাবে নরহত্যা সহ্য করে যাব? অস্ত্র আইন কড়া করুন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্কুলে, মেডিক্যাল সেন্টারে, শপিং মলে বন্দুকধারীদের হামলায় প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন। এর জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র আইনকেই দুষছেন দেশের একটা বড় অংশ।

যুক্তরাষ্ট্রে আইন করার অধিকারী হলো সেদেশের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সেনেট। বাইডেন তাদের কাছেই আবেদন জানিয়ে বলেছেন, 'এখন অন্তত কিছু করি।'

তার প্রস্তাব, বন্দুক রাখার বয়সসীমা ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হোক। অ্যাসল্ট রাইফেল ও হাই ক্যাপাসিটি ম্যাগাজিন রাখা বন্ধ হোক, আর বন্দুক হাতে দেয়ার আগে খতিয়ে দেখা হোক, ক্রেতার মানসিক স্থিতি আছে কি না।

মানসিক সমস্যা হলে নিরাপত্তা বাহিনী যাতে বন্দুক নিয়ে নিতে পারে সে ব্যবস্থা করা হোক। বাইডেনের দাবি, এই নিয়মগুলি থাকলে সাম্প্রতিক বেশ কয়েকটা ঘটনা ঘটতো না।

বাইডেন বলেছেন, অস্ত্র আইন থেকে প্রোটেকশন অফ ল-ফুল কমার্সের ধারা বাদ দেয়া হোক। এই ধারা আছে বলে, নির্মাতাদের ধরা যায় না। তাদের অস্ত্র নিয়ে অপরাধ করলেও কিছু করা যায় না।

বাইডেন গত দশকের বিভিন্ন স্কুলে বন্দুকধারীদের হামলার প্রসঙ্গ তুলে ধরে বলেন, এতদিন এই নিয়ে কিছুই করা হয়নি। কিন্তু এবার করতে হবে। গত দুই দশকে পুলিশ বা সেনার থেকে বেশি স্কুলের ছাত্রছাত্রী মারা গেছে। দয়া করে এই বিষয়টি নিয়ে ভাবুন।

রিপাবলিকানরা বিরোধী

রিপাবলিকানরা অতীতেও অস্ত্র আইনকে কড়া করার বিরোধিতা করেছে, এখনো করছে। ডেমোক্র্যাটরা বন্দুক কেনার বয়সসীমা বাড়াতে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বিল আনছে। তাতে রিপাবলিকানরা আপত্তি জানিয়েছে।

সেনেটে যা অবস্থা, তাতে বাইডেনের ডেমোক্র্যাটদের বিল পাস করাতে গেলে রিপাবলিকানদের সাহায্য লাগবে। কারণ, বিল পাস করাতে গেলে একশ জনের মধ্যে ৬০ জনের সমর্থন দরকার। ফলে রিপাবলিকান সদস্যদের একাংশের সমর্থন না পেলে সেনেটে বিল পাস হবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা