আন্তর্জাতিক

সৌদি আরব যাচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করে জো বাইডেন বলেছেন, তিনি সৌদি আরব সফরের কথা বিবেচনা করছেন। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ রাষ্ট্রটি তেলের উৎপাদন বাড়ানো এবং যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে যুদ্ধবিরতির সময়সীমা আরো বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টার মাথায় বাইডেনের সফরের খবর আসে।

আরও পড়ুন: গম রপ্তানিতে সমস্যা নেই

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে, সৌদি সফরকালে বাইডেন দেশটির প্রকৃত শাসক হিসেবে বিবেচিত ৩৬ বছর বয়সী যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। যদিও যুবরাজের বিরুদ্ধেই সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এ হত্যাকাণ্ড নিয়ে রিয়াদ-ওয়াশিংটন সম্পর্কে তিক্ততা তৈরি হয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়ের নতুন কোনো সফরের ঘোষণা না দিলেও তিনি জানান, বিভিন্ন সুযোগের সন্ধানে মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট বাইডেন।

এদিকে এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে যুক্ত যেকোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন বাইডেন।

আরও পড়ুন: ‘ঐতিহাসিক ভুল’ করেছেন পুতিন

রিয়াদ সফরের দিনক্ষণ চূড়ান্ত না হলেও বাইডেন পূর্বনির্ধারিত ইউরোপ ও ইসরায়েল সফরের সময়ে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছেন। আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা না হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের মতে, এই সফর নৈতিক ক্ষোভের বিপরীতে বাস্তব রাজনীতির বিজয়ের ইঙ্গিতবাহী হবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে বাইডেন রুশ জ্বালানির বিকল্প খোঁজার এবং বিশ্ববাজার স্থিতিশীল করার চেষ্টা করছেন। সৌদি আরব, কাতার ও আমিরাতের মতো মিত্ররা এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফুটবলার

সৌদি আরবের নেতৃত্বাধীন তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস বৃহস্পতিবার জানিয়েছে, জুলাই ও আগস্ট মাসে সামান্য উৎপাদন বাড়ানো হবে। মার্কিন কর্মকর্তাদের আশা, গ্রুপটি বসন্তে উৎপাদন আরো বাড়াবে। তবে এর ফলেও তেলের দাম নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে কমবে কি না তা নিয়েও শঙ্কা রয়েছে মার্কিন কর্মকর্তাদের।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা