মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
আন্তর্জাতিক

ইউক্রেনের ‘সবচেয়ে বড়’ সহায়তা প্যাকেজে স্বাক্ষর

সান নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ কোরিয়ায় সফররত সিউলে বসেই রুশ আগ্রাসন থেকে বাঁচাতে ইউক্রেনের জন্য চার হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন। শনিবার (২০ মে) হোয়াইট হাউস এ খবর নিশ্চিত করেছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

আরও পড়ুন: দেশে বাড়ল সোনার দাম

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মার্কিন সরকার ইউক্রেনে যত সহায়তা পাঠিয়েছে এই প্যাকেজ তার মধ্যে সবচেয়ে বড়।

প্রেসিডেন্ট বাইডেন জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের জন্য যুক্তরাষ্ট্র ছাড়ার কয়েক ঘণ্টা পর বিল সিনেটে পাস হলে সেটি স্বাক্ষরের জন্য সিউল পাঠানো হয়।

বর্তমান সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রীয় নৈশভোজে বাইডেন অংশ নিচ্ছেন বলে বিবিসি জানিয়েছে। স্থানীয় শনিবার সকালে ক্যামেরার অগোচরেই বাইডেন বিলটি স্বাক্ষর করেন বলে বিবিসি জানায়।

আরও পড়ুন: পদ্মা সেতুতে দাঁড়িয়ে মানুষ পূর্ণিমার চাঁদ দেখবে

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেট বিলটি অনুমোদন করে। সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার এই প্যাকেজ অনুমোদনের পক্ষে ৮৬ ও বিপক্ষে ১১ জন মার্কিন সিনেটর ভোট দিয়েছেন।

গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়। এর আগে রিপাবলিকান দলের এক সিনেটর বিলটি নিয়ে আপত্তি তোলেন। এ জন্য এটি পাসে দেরি হয়। যে ১১ সিনেটর বিপক্ষে ভোট দিয়েছেন তারা সবাই রিপাবলিকান।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, ‘বৃহৎ এই সহায়তা বেঁচে থাকার জন্য লড়াইরত ইউক্রেনীয়দের চাহিদা মেটাবে।’

আরও পড়ুন: ভোট দিনেই হবে, রাতে নয়

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা