আন্তর্জাতিক

বাংলাদেশি নাগরিক তৃণমূলের প্রার্থী!

আন্তর্জাতিক ডেস্ক: ২১ সালে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বনগাঁর (দক্ষিণ) তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন আলোরানি সরকার। যদিও ভোটে হেরে যান তিনি। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী স্বপন মজুমদার জয়ী হন। তবে আলোরানি হেরে গিয়ে বিজেপির বিরুদ্ধে মামলা করেন।

আরও পড়ুন: ট্রাক কেড়ে নিল আরও দুই প্রাণ

সেই মামলার শুনানিতে শুক্রবার (২০ মে) আদালতে স্বপন মজুমদারের আইনজীবী জানান, আলোরানি বাংলাদেশের নাগরিক। এ বিষয়ে আদালতে তথ্যপ্রমাণও দেন তিনি। মামলাকারী আলোরানি সেই তথ্যের বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেননি।

এতে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার (২০ মে) ধরা পড়লো আরেক বাংলাদেশি নাগরিক। তখনই বিচারপতি সব দেখে জানান, দ্বৈত নাগরিকত্ব থাকলে কোনো ব্যক্তি নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না। সেটা বেআইনি। এটা জরুরি ভিত্তিতে দেখতে ভারতের নির্বাচন কমিশনকে দায়িত্ব দেয় আদালত।

বিচারপতির নির্দেশ, হাইকোর্টের নির্দেশ কপি পাঠাতে হবে জাতীয় নির্বাচন কমিশনে। একই সঙ্গে মামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, তৃণমূল প্রার্থীর দু'দেশের নাগরিকত্ব রয়েছে। মামলাকারী নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না।

আরও পড়ুন: বিএনপির সাথে বসবে নির্বাচন কমিশন

প্রসঙ্গত, একইদিনে কলকাতা হাইকোর্টে পরপর দুটি ধাক্কা ফেল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর আগে ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে বাংলাদেশি অভিনেতাদের দিয়ে ভোটের প্রচার করে বিপাকে পড়েছিল শাসকদল। এছাড়া সম্প্রতি প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার নামে বাংলাদেশের আলোচিত এক দুর্নীতিবাজকে পশ্চিমবঙ্গে বসবাসের সুযোগ দিয়েছে রাজ্যটির শাসক দল। যদিও এ বিষয়ে শাসকদলকে এখনও কাঠগড়ায় দাঁড় করায়নি আদালত।

এছাড়া একইদিনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয়ে কলকাতা হাইকোর্ট। ২০১৮ সালে, স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি’র) মাধ্যমে শিক্ষিকার চাকরি পান অঙ্কিতা অধিকারী। প্রার্থীদের তালিকায় নাম না থাকলেও তিনি চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনা নিয়ে মামলা করেন ববিতা বিশ্বাস নামে অপর চাকরিপ্রার্থী।

আরও পড়ুন: ফের আসামির সঙ্গে বাদীর বিয়ে

জানা যায়, ববিতার নাম বাদ দিয়ে শিক্ষামন্ত্রীর মেয়েকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মামলার এজাহারে ববিতা দাবি করেন, স্টেস লেভেল সিলেকশনে তিনি ৭৭ নম্বর পেয়েও তিনি রাজ্য সরকারের কাছে চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হননি। কিন্তু, ৬১ নম্বর নিয়ে চাকরি পান অঙ্কিতা অধিকারী।

শুক্রবার ববিতার মামলার পরিপ্রেক্ষিতে আদালত রায় ঘোষণা করেছেন। রায়ে বলা হয়েছে, গত ৪১ মাস ধরে চাকরি করেছেন অঙ্কিতা। এসময় তাঁর প্রাপ্ত বেতনের পুরোটাই ফেরত দিতে হবে। অঙ্কিতা এবং তার প্রতিনিধি ইন্দিরা গার্লস হাইস্কুলে যেতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছেন আদালত।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা