আন্তর্জাতিক

ইউক্রেনকে ৪ হাজার কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে চার হাজার কোটি ডলারের সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট তা অনুমোদন করেছে। বিলম্ব হলেও কংগ্রেস থেকে অনুমোদন পাওয়ার পর এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে বিলটি আইনে পরিণত হবে।

আরও পড়ুন:

ভয়েস অব আমেরিকা ও আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেট বিলটি অনুমোদন করে। সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার এই প্যাকেজ অনুমোদনের পক্ষে ৮৬ ও বিপক্ষে ১১ জন মার্কিন সিনেটর ভোট দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মার্কিন সরকার ইউক্রেনে যত সহায়তা পাঠিয়েছে এই প্যাকেজ তার মধ্যে সবচেয়ে বড়।

জানা গেছে, গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়। এর আগে রিপাবলিকান দলের এক সিনেটর বিলটি নিয়ে আপত্তি তোলেন। এ জন্য এটি পাসে দেরি হয়। যে ১১ সিনেটর বিপক্ষে ভোট দিয়েছেন তারা সবাই রিপাবলিকান।

আরও পড়ুন:

সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, ‘বৃহৎ এই সহায়তা বেঁচে থাকার জন্য লড়াইরত ইউক্রেনীয়দের চাহিদা মেটাবে।’

মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিলটি বিমানে করে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হবে যাতে প্রেসিডেন্ট বাইডেন তাতে সই করতে পারেন। তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা