বিশ্বব্যাপী খাদ্যসংকটের আভাস (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্যসংকট সৃষ্টি করতে পারে

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী খাদ্যসংকট সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এ বিশ্বসংস্থার মতে, এ সংকট কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, দাম বেড়ে চলার কারণে যুদ্ধ দরিদ্র দেশগুলোর খাদ্য নিরাপত্তাহীনতা আরও খারাপ করেছে।

গুতেরেস বলেন, ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরে না এলে কিছু দেশ দীর্ঘমেয়াদি দুর্ভিক্ষের মুখোমুখী হতে পারে।

সংঘাতের কারণে ইউক্রেনের বন্দর থেকে খাদ্য সরবরাহ বন্ধ রয়েছে। দেশটি যুদ্ধের আগে প্রচুর পরিমাণে ভোজ্য তেলের পাশাপাশি ভুট্টা ও গমের মতো খাদ্যশস্য রপ্তানি করত।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৭ লাখ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ কমে গেছে। বিকল্প সরবরাহের উৎসগুলোরও দাম বেড়েছে। জাতিসংঘের মতে, বিশ্বব্যাপী খাদ্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।

সূত্র : বিবিসি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা