গোতাবায়া রাজাপক্ষে (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

অনাস্থা ভোটে পার পেয়ে গেলেন গোতাবায়া রাজাপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ভাই মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো দেশটির পার্লামেন্ট অধিবেশন বসে। এতে প্রথম দিনেই ঘটে গেছে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা।

অধিবেশনে প্রেসিডেন্ট গোতাবায়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন পার্লামেন্টের বিরোধী দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্স (টিএনএ)। তবে প্রেসিডেন্টের নেতৃত্বাধীন নড়বড়ে জোট এ প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ায় অনায়াসে পার পেয়ে গেছেন ৭২ বছর বয়সী প্রেসিডেন্ট গোতাবায়া।

ইকোনমি নেক্সট পত্রিকা জানায়, পার্লামেন্ট সদস্যদের (এমপি) মধ্যে ১১৯ জন অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। অপরদিকে পক্ষে ভোট দেন ৬৮ জন।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ১৫৯০

একই অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচন করার কাজটিও সম্পন্ন করেন সংসদ সদস্যরা। গতকাল গোপন ব্যালটের মাধ্যমে সংসদ সদস্য অজিত রাজাপক্ষেকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। তিনি ক্ষমতাসীন শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা দলের সংসদ সদস্য। তিনি ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সামাগি জানা বালাওয়েগায়া পেয়েছেন ৭৮ ভোট। এ ছাড়া ২৩টি ভোট বাতিল হওয়ার কথা জানান স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ারদেনা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা