আন্তর্জাতিক

চুরি হয়ে গেল ইমরান খানের ফোন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রকারী সকলের নাম সম্বলিত একটি ভিডিও ক্লিপ আছে, এমন দাবি করার পর চুরি হয়ে গেল তার ব্যবহার করা দুটি মোবাইল ফোন।

আরও পড়ুন: নুসরাতের সন্ধান চেয়ে পোস্টার

ইমরান খান তার সমর্থকদের উদ্দেশে জানান, তাকে হত্যারচেষ্টা চালানো হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও নিরাপদ স্থানে রাখা হয়েছে। শনিবার শিয়ালকোটে জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এই চমকপ্রদ দাবি করেন।

ইমরান খানের মুখপাত্র শাহবাজ গিল সোমবার (১৭ মে) এক টুইট বার্তায় জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে পিটিআই আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দেন। ওই কর্মসূচি শেষ করে ফেরার সময় শিয়ালকোট বিমানবন্দর থেকে তার দুটি ফোন চুরি হয়ে যায়।

শাহবাজ গিল অভিযোগ করে আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরও ইমরান খানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি। এ সুযোগে তার দুটি ফোন চুরি হয়েছে গেছে। তবে তিনি (ইমরান খান) যে ভিডিওর কথা বলেছেন তা ওই ফোনে পাওয়া যাবে না বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: এদিন বাংলার মাটিতে ফিরেন শেখ হাসিনা

এদিকে, সরকারের তরফে তাৎক্ষণিকভাবে এ বিষয় কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও ইমরান খানের নিরাপত্তা জোরদারে সংশিষ্ট কর্তৃপক্ষকে নিদের্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশটির রাষ্ট্রীয় রেডিও চ্যানেল রেডিও পাকিস্তানের তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইমরান খানের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অবহিত করেন। পরে প্রধানমন্ত্রী পিটিআই প্রধানকে ‘সর্বোচ্চ নিরাপত্তা’ প্রদানের জন্য নির্দেশ দেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা