অবশেষে ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড!
আন্তর্জাতিক

অবশেষে ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড!

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় রাষ্ট্র ফিনল্যান্ড পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করবে। দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো নিশ্চিত করেছেন, তার দেশ ন্যাটো সামরিক জোটের সদস্যপদ পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করবে।

আরও পড়ুন : পি কে হালদারকে বাংলাদেশে হস্তান্তর করা হবে

রবিবার (১৫ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেছেন, তিনি আশা করছেন ফিনিশ পার্লামেন্ট আগামী কয়েক দিনের মধ্যে ন্যাটোতে যোগদানের আবেদনের সিদ্ধান্ত নিশ্চিত করবে এবং তিনি আশা করেন এটি একটি শক্তিশালী ম্যান্ডেটের ভিত্তিতে হবে।

হেলসিঙ্কে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের পাশাপাশি বক্তব্য রাখেন মারিন। তিনি বলেন, তারা উভয়ই ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন এবং ন্যাটো নিজেও তাদের এ পর্যন্ত যে সমর্থন পেয়েছে তার জন্য ধন্যবাদ জানায়।

আরও পড়ুন : তিউনিশিয়ায় ৩২ বাংলাদেশি উদ্ধার

সানা মারিন বলেন, 'ফিনল্যান্ডে এখনো আমাদের সামনে সংসদীয় প্রক্রিয়া রয়েছে। তবে আমি বিশ্বাস করি সংসদ এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে সংকল্প এবং দায়িত্ব নিয়ে বিতর্ক করবে।'

প্রসঙ্গত, শনিবার ( ১৪ মে ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো।

আরও পড়ুন : পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য আসেনি

তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্য ফিনল্যান্ড পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেবে। এটি বলতে তিনি পুতিনকে ফোন করেছেন।

অপরদিকে পুতিন বলেছেন, ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান হবে ভুল। এছাড়া দেশটি ক্রমাগত হুমকি দিয়ে আসছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা