ইমরান খানকে সমর্থন করলেন বিলাওয়াল
আন্তর্জাতিক
রাশিয়া সফর

ইমরান খানকে সমর্থন করলেন বিলাওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাশিয়া সফরকে সমর্থন করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ‘তার ওই সফর ছিল তার পররাষ্ট্রনীতির অংশ’।

আরও পড়ুন : আমার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

মার্কিন সরকারকে বারবার দায়ী করবেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার পদচ্যুতির জন্য। ইমরান বলছেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় তিনি রাশিয়া সফর করায় এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করায় যুক্তরাষ্ট্র অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেছে’।

বৃহস্পতিবার ( ১৯ মে ) নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাশিয়া সফর নিয়ে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে জিও নিউজ, ডন ও নিউজ ইন্টারন্যাশনাল।

বিলাওয়াল ভুট্টো বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাশিয়া সফরের ব্যাপারে আমি তাকে পুরোপুরি সমর্থন করব। পাকিস্তানি প্রধানমন্ত্রী তার পররাষ্ট্রনীতির অংশ হিসেবে ওই সফর করেছিলেন।'

আরও পড়ুন : ইউক্রেনকে ৪ হাজার কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিলাওয়াল বলেন, কেউ তখন জানত না যে রাশিয়া-ইউক্রেন সঙ্ঘাত হতে যাচ্ছে।

তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, নির্দোষ একটি কাজের জন্য পাকিস্তানকে শাস্তি দেয়া খুবই অন্যায়। অবশ্যই পাকিস্তান সুস্পষ্টভাবে জানিয়েছে যে সে শক্তি ব্যবহার না করার জাতিসঙ্ঘ নীতিকে সমর্থন করে।'

আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

বিলাওয়াল আরো বলেন, 'আমরা কোনোভাবেই এই প্রেক্ষাপটে কোনো আগ্রাসীর পক্ষ অবলম্বন করি না।' তিনি বলেন, পাকিস্তানের নিজের সমস্যা রয়েছে, সে নিজে আফগানিস্তানে এক দশকের সঙ্ঘাত দেখেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা