গ্যাস সরবরাহ (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ফিনল্যান্ডে রুশ গ্যাস সরবরাহ বন্ধ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: ফিনল্যান্ডে রুশ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম।

এদিকে ফিনল্যান্ডের রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গাসুম জানায়, শনিবার স্থানীয় সময় সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া।

শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফিনল্যান্ড রুশ মুদ্রা রুবলে গ্যাসের অর্থ পরিশোধ করতে রাজি না হওয়ার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে এ ঘোষণা এমন সময় এসেছে, যখন ন্যাটো জোটের সদস্যপদের জন্য আবেদন করে রাশিয়ার তোপের মুখে রয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডে ব্যবহৃত বেশিরভাগ গ্যাস রাশিয়া থেকেই আসে।

আরও পড়ুন: মানবাধিকার নিয়ে ইইউ'র উদ্বেগ

গাসুমের প্রধান নির্বাহী মিকা উইলজানেন এক বিবৃতিতে জানান , এটি অত্যন্ত দুঃখজনক যে, আমাদের সরবরাহ চুক্তির অধীনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করা হচ্ছে। তবে, আমরা এই পরিস্থিতির জন্য সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলাম ও গ্যাস ট্রান্সমিশন নেটওয়ার্কে কোনো বিঘ্ন ঘটবে না। আমরা সামনের মাসগুলোতে আমাদের সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে পারব।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা