রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

আমাদের উদ্দেশ্য মহৎ, সফল হবোই

সান নিউজ ডেস্ক: ইউক্রেনে রুশ সেনারা যে সামরিক অভিযান চালাচ্ছে সেটি অবশ্যই সফল হবে। কারণ তাদের উদ্দেশ্য মহৎ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: দেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা হেয় করার শামিল

মঙ্গলবার (১২ এপ্রিল) রাশিয়ার ভোসতোচনিতে একটি পুরস্কার বিরতণী অনুষ্ঠানে যোগ দেন পুতিন। সেখানেই তিনি জানান, রাশিয়ার মানুষদের বাঁচাতে ও নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনে সামরিক অভিযান চালানো ছাড়া তাদের হাতে অন্য কোনো উপায় ছিল না।

এ ব্যাপারে পুতিন বলেন, রাশিয়ার অন্য কোনো উপায় ছিল না। রাশিয়ানদের বাঁচাতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো জরুরী হয়ে পড়ে।

ইউক্রেনে তার সেনারা সফল হবেই এমন দাবি করে পুতিন বলেন, এটা হবেই। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের লক্ষ্য একদম পরিস্কার। আমাদের উদ্দেশ্যগুলো মহৎ।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের উদ্দেশ্য হলো দোনবাসে থাকা সাধারণ মানুষকে সহায়তা করা।

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ মৈত্রী চির অম্লান

এদিকে ফেব্রুয়ারির শেষ দিকে যখন রুশ সেনারা ইউক্রেনে প্রথম হামলা করে তখন পুতিন বলেছিলেন, তাদের লক্ষ্য ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করা ও নাৎসিমুক্ত করা। তবে কদিন পরই সুর পরিবর্তন করে পুতিন বলেন, তাদের প্রধান লক্ষ্য হলো দোনবাসকে স্বাধীন করা।

পুতিন বেশ কয়েকবার দাবি করেছেন, ইউক্রেনের সেনারা দোনবাসে গণহত্যা চালাচ্ছে। এ দাবি তুলে নিজের অভিযানকে বৈধতা দিতে চাচ্ছেন পুতিন।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা