রুশ তেল আমদানি বৃদ্ধি ভারতের স্বার্থের মধ্যে পড়ে না
আন্তর্জাতিক

রুশ তেল আমদানি বৃদ্ধি ভারতের স্বার্থের মধ্যে পড়ে না

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া থেকে জ্বালানি তেলের আমদানি বাড়ানো ভারতের স্বার্থের মধ্যে পড়ে না। বরং এতে করে ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিক্রিয়া সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন : সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-এইচএসসি

সোমবার ( ১১ এপ্রিল ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপকালে নিজ দেশের এমন মনোভাবের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক সংবাদ সম্মেলনে দুই নেতার এমন আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ভিডিও লিংকের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ঘণ্টাব্যাপী কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতার এই কথোপকথনকে ‘উষ্ণ’ ও ‘অকপট’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন মার্কিন কর্মকর্তারা।

আরও পড়ুন : বিএনপি নেতা ইশরাকের জামিন

আলাপকালে দুই নেতা ইউক্রেনের অভ্যন্তরে, বিশেষ করে বুচাতে বেসামরিক লোকজনের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে, রাশিয়া ও চীনের নিজেদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতের উদ্বেগ রয়েছে। এমন বাস্তবতায় মার্কিন কর্মকর্তারা বলছেন, রাশিয়ার শক্তির ওপর নির্ভর করে বিশ্বে ভারতের অবস্থান শক্তিশালী হবে না।

আরও পড়ুন : জঙ্গি তৎপরতা বাড়ার তথ্যে রমনায় বাড়তি নিরাপত্তা

এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রুশ তেলের আমদানি বাড়ানো ভারতের স্বার্থের মধ্যে পড়ে না।

অপরদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত ভারত নয়, বরং ইউরোপের দিকে ফোকাস করা। সম্ভবত মাসজুড়ে আমাদের মোট আমদানির পরিমাণ ইউরোপের একটি বিকালের চেয়েও কম হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা