পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
আন্তর্জাতিক

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক আলোচনা-সমালোচনা এবং নাটকিয়তার মধ্য দিয়ে চলছে পাকিস্তানের রাজনীতি। পার্লামেন্টের অনাস্থা ভোটে ইমরান খানকে পদচ্যুত করে অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ।

আরও পড়ুন : সংকট আরও গভীর শ্রীলঙ্কায়

সোমবার ( ১১ এপ্রিল ) তিনি পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

পিটিআইয়ের এমপিরা পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন বয়কট করলে সোমবারের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে শাহবাজ শরিফের কোনো প্রতিদ্বন্দ্বী থাকেনি।

এছাড়া পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রার্থী শাহ মাহমুদ কুরেশিও প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

আরও পড়ুন : ব্যর্থ নেতৃত্ব থেকে মুক্তি চায় বিএনপি

এ বিষয়টি তখনই স্পষ্ট হয় যখন পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রার্থী শাহ মাহমুদ কুরেশি বলেন, পাকিস্তান পার্লামেন্ট থেকে পিটিআইয়ের এমপিরা গণপদত্যাগ করবেন।

এরপর ডেপুটি স্পিকার কাসিম সুরির পরিবর্তে পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ গ্রুপ) দলের আয়াজ সাদিক পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে সভাপতির দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন : টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩

এ বিষয়ে ডেপুটি স্পিকার কাসিম সুরি বলেন, তার বিবেকে এটা সায় দেয় না যে পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের দায়িত্ব তিনি পালন করেন।

প্রসঙ্গত, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই গণপদত্যাগের সিদ্ধান্ত নেন ইমরান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা