আন্তর্জাতিক

শাহবাজ শরিফকে মোদীর অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (১১ এপ্রিল) দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পরই অভিনন্দন জানান তিনি।

আরও পড়ুন: নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদী পাক প্রধানমন্ত্রীকে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার আহ্বান জানান। টুইটারে দেওয়া বার্তায় মোদী লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য শাহবাজ শরিফকে অভিনন্দন। সন্ত্রাসমুক্ত অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে চায় ভারত।

৭০ বছর বয়সী শাহবাজ শরিফ হচ্ছেন সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই, তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) একজন জ্যেষ্ঠ নেতা। সোমবার পিটিআইয়ের সদস্যরা ভোট বর্জন করার পর জাতীয় পরিষদের অধিবেশনে ১৭৪ জন আইনপ্রণেতা তার পক্ষে অবস্থান নেন।

আরও পড়ুন: অগ্রিম টিকেট বিক্রি শুরু ২৩ এপ্রিল

এর আগে শনিবার দিনভর নানা নাটকীয়তার পর মধ্যরাতে পার্লামেন্টের স্পিকার ও ডেপুটি স্পিকার পদত্যাগ করেন। মূলত এরপর নতুন স্পিকারের অধীনে অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। দেশটির ৩৪২ সদস্যের সংসদের ১৭৪ জনই এবার ইমরান খানের বিরুদ্ধে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর এতেই ক্ষমতাচ্যুত হন তিনি।

অনাস্থা ভোটে পরাজিত হয়ে পাকিস্তানের দীর্ঘ সাত দশকের কোনো প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে না পারার ইতিহাসের অংশ হয়েছেন সাবেক এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। পাকিস্তানের আর্থিক দুরবস্থা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে গত ৮ মার্চ পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তলে বিরোধী দলগুলো। যদিও সেই প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে গেল ৩ এপ্রিল তা খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

আরও পড়ুন: মহিষ চুরি মামলার চার্জশিটভুক্ত আসামি সেই ছাত্রলীগ নেতা

মূলত সেদিনই প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। সংকটময় এমন পরিস্থিতিতে স্বতঃপ্রণোদিত হয়ে নোটিশ জারি করেন দেশটির সুপ্রিম কোর্ট। টানা পাঁচ দিন শুনানি শেষে সুপ্রিম কোর্ট গত ৭ এপ্রিল অনাস্থা প্রস্তাব খারিজ এবং জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে ঘোষণা করেন। এমনকি অনাস্থা প্রস্তাবের ওপর পুনরায় ভোট আয়োজনের নির্দেশ প্রদান করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা