সাধারণ অধিবেশনে আয়োজিত ভোটের পর রাশিয়াকে বরখাস্ত করা হয় (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

মানবাধিকার কাউন্সিল থেকে বাদ রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাধারণ অধিবেশনে আয়োজিত ভোটের পর রাশিয়াকে বরখাস্ত করা হয়। এ খবর জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনে রুশ সেনাদের দ্বারা যুদ্ধাপরাধের অভিযোগে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র উত্থাপন করা প্রস্তাবের পক্ষে পড়েছে ৯৩টি ভোট। এছাড়া বিপক্ষে পড়ে ২৪ ভোট এবং ভোট দেওয়া থেকে বিরত থাকে ৫৮ দেশ। ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে প্রস্তাবটি ভোট দেওয়া দেশগুলোর দুই-তৃতীয়াংশের সমর্থন পাওয়ায় রাশিয়াকে মানবাধিকার কাউন্সিল থেকে বাদ দেওয়া হয়। এতে ভোট দেওয়া থেকে বিরত দেশগুলোকে গণনা করা হয়নি।

এদিকে ভোট গ্রহণের আগে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের দূত সের্গি কিসলিতসিয়া রাশিয়ার বিরুদ্ধে ভয়াবহ নিপীড়নের অভিযোগ আনেন। একই সঙ্গে তিনি বুচা শহরে বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগও করেছেন।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত গেন্নাডি কুজমিন এই ভোট আয়োজনের তীব্র নিন্দা করেছেন। সিরিয়া এবং উত্তর কোরিয়া রাশিয়াকে সমর্থন জানিয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলে ফের বন্দুকধারীর গুলিতে নিহত ২

অপরদিকে বরখাস্তের পক্ষে ভোট দেওয়া কয়েকটি দেশের মধ্যে আছে- যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশ, যুক্তরাজ্য ও ইউক্রেন। চীন, সিরিয়া ও বেলারুশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। ভোটদান থেকে বিরত ছিল ভারত, মিসর ও দক্ষিণ আফ্রিকা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা