পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন
জাতীয়

আমরা কলোনিয়াল দেশ না

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, এখন কিন্তু আমরা কলোনিয়াল দেশ না, আমরা কলোনি না। সুতরাং তাদের সেটা মনে রাখতে হবে। তারা তাদের রীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠিত যে রীতি, সেটা মেনে চলবেন।

আরও পড়ুন: যুদ্ধ-স্যাংশনে উন্নয়নের গতি কিছুটা শ্লথ

সোমবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। ২৪ নভেম্বর অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, অন্যান্য দেশে নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে কেউ জানতে চায় না।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪৪

বিদেশি কূটনীতিকদের আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার শুধু একটি বক্তব্য, যারা এদেশে রাষ্ট্রদূত আছেন, তারা তাদের আচরণবিধি জানেন, সে অনুযায়ী তারা চলবেন এবং এটাই প্রত্যাশিত।

যুক্তরাষ্ট্রে অধ্যাপক ও কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনের সময় তার দুই ধরনের অভিজ্ঞতা হয়েছে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, অধ্যাপক থাকার সময় অভ্যন্তরীণ বিষয়ে অনেক সাংবাদিক মতামত নিতে এলেও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হওয়ার পর কেউই অভ্যন্তরীণ বিষয় নিয়ে আসত না।

আরও পড়ুন: ২৮ নভেম্বর এসএসসির ফল

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুঃখের বিষয় যে, আমাদের বিভিন্ন লোকজন আভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি সরকারের মতামত চান। যদিও উনারা আমাদের অতিথি, তাদের অনেকের বাংলাদেশিদের থেকে অভিজ্ঞতার গ্যাপ আছে।

তিনি বলেন, কেউ কেউ বোধহয় ওদের কাছে যান, আমি মনে করি এটা খুবই দুঃখজনক। এই কালচারটা পরিবর্তন করা উচিত। আপনারা জোর করে তাদের জিজ্ঞাসা করেন, তখন তাদের কিছু বলতে হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা