ফাইল ছবি
আন্তর্জাতিক

ডেপুটি স্পিকারের আদেশ সংবিধানের ৯৫ লঙ্ঘন

সান নিউজ ডেস্ক : ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরির দেওয়া আদেশে সংবিধানের অনুচ্ছেদ ৯৫ লঙ্ঘিত হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল।

আরও পড়ুন: শ্রীলংকা ছাড়লেন নিরুপমা রাজাপাকসে

অনাস্থা প্রস্তাব খারিজের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ( ৭ এপ্রিল ) সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) শুনানি চলছে। সেই শুনানি চলাকালে প্রধানবিচারপতি এই মন্তব্য করেন।

তিনি বলেন, এখন পাকিস্তান মুসলীম লীগের (পিএমএলএন) কৌঁসুলি এবং অ্যাটর্নি জেনারেল (এজিপি) খালিদ জাভেদ খান আদালতকে কীভাবে এগিয়ে যেতে হবে সে বিষয়ে গাইড করবেন।

উমর বলেন, আমাদের জাতীয় স্বার্থের দিকে নজর দিতে হবে। আদালত বৃহস্পতিবার রায় দেবে বলেও মন্তব্য করেন তিনি।

রায়ের প্রত্যাশায় সুপ্রিম কোর্ট চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, সর্বোচ্চ আদালতের বাইরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশ

এদিন প্রধান বিচারপতি বান্দিয়ালের নেতৃত্বে বিচারপতি মুনিব আখতার, ইজাজুল আহসান, মাজহার আলম এবং মান্দোখেলের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চে চতুর্থ দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবারের শুনানিতে রাষ্ট্রপতি ড. আরিফ আলভির পক্ষে আইনজীবী আলী জাফর প্রতিনিধিত্ব করেন এবং যুক্তি উপস্থাপন করেন। তার যুক্তি উপস্থাপন শেষ হলে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির আইনজীবী জাফরকে প্রশ্ন করেন, সবকিছু সংবিধান অনুযায়ী চললে সাংবিধানিক সংকট কোথায়?

উত্তরে আলী জাফর বলেন, আমিও তাই বলছি, দেশে কোনো সাংবিধানিক সংকট নেই। এক পর্যায়ে প্রধান বিচারপতি জানতে চান, দেশে সাংবিধানিক কোনো সংকট আছে কি-না তা তিনি কেন ব্যাখ্যা করছেন না।

শুনানি চলাকালে বিচারপতি মাজহার রাষ্ট্রপতির আইনজীবীর কাছে জানতে চান প্রধানমন্ত্রী জনগণের প্রতিনিধি ছিল কি-না। পরে জাফর সম্মতিসূচক উত্তর দেন।

আরও পড়ুন: বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হোন

উল্লেখ্য, গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব অসাংবিধানিক আখ্যা দিয়ে খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। এরপরই প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট। আর পুরো প্রক্রিয়াটিকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন বিরোধীরা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা