গোপনে শ্রীলংকা ছাড়লেন নিরুপমা রাজাপাকসে
আন্তর্জাতিক

শ্রীলংকা ছাড়লেন নিরুপমা রাজাপাকসে

আন্তর্জাতিক ডেস্ক : চলমান অস্থিরতার মধ্যেই গোপনে শ্রীলংকা ছেড়েছেন দেশটির সাবেক উপমন্ত্রী নিরুপমা রাজাপাকসে।

আরও পড়ুন : বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন

বুধবার (৬ এপ্রিল ) রাত সাড়ে ১০টার দিকে নিরুপমা দুবাইয়ের উদ্দেশে কলম্বো ত্যাগ করেন। শ্রীলংকার জাতীয় দৈনিক সিলন টুডে এ সংবাদ জানিয়েছে।

নিরুপমা রাজাপাকসে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের চাচাতো বোন। তিনি ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটির পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন।

প্যান্ডোরা পেপার্সেও করফাঁকি, দুর্নীতি ও মুদ্রাপাচারের অভিযোগে অভিযুক্ত নিরুপমার নাম এসেছিল।

আরও পড়ুন : ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

চরম অর্থনৈতিক সংকটে গণঅসন্তোষের মুখে শ্রীলংকার ক্ষমতাসীন জোটেও ভাঙন দেখা দিয়েছে। ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের নেতৃত্বাধীন জোট।

মঙ্গলবার (৫ এপ্রিল ) লংকান পত্রিকা আদাদেরনা জানিয়েছে, শ্রীলংকা ফ্রিডম পার্টি (এসএলএফপি), শ্রীলংকা পদুজানা পেরামুনা (এসএলপিপি), সিলোন ওয়ার্কার্স কংগ্রেসের (সিডব্লিউসি) ৪২ জন আইনপ্রণেতা মঙ্গলবার অধিবেশনে জোট থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দেন।

আরও পড়ুন : চলতি অর্থবছরে জিডিপি হতে পারে ৬.৯ শতাংশ

এদিকে বিক্ষোভের মধ্যে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের পর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সর্বদলীয় সরকার গঠনের যে আহ্বান জানিয়েছে, তাও প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তারা খোদ প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে।

আরও পড়ুন : না খেয়ে কেউ মারা গেছে প্রমাণ দিতে পারলে মন্ত্রিত্ব ছাড়ব

প্রসঙ্গত, দ্বীপ রাষ্ট্রটিতে জ্বালানির হাহাকার। পরিবহণ প্রায় বন্ধ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিংও করা হচ্ছে দেশজুড়ে। এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন রাজধানী কলম্বোর জনতা।

এ কারণে আর্থিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলংকায় ১ এপ্রিল জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট গোতাবায়া। তা জারি করা হয় ৩ এপ্রিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা