ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

১৪ বছর ধরে বিমানবন্দরে থাকেন ওয়েই

আন্তর্জাতিক ডেস্ক: শান্তিতে ধূমপান ও মদপানের জন্য ১৪ বছর ধরে বাড়ি ছেড়ে রাজধানী বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে থাকেন ওয়েই নামের চীনের এক ব্যাক্তি।

চীনা সংবাদমাধ্যম চীনা ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েই নামের ওই ব্যক্তি জানান, তার বয়স এখন প্রায় ৬০। বয়স যখন ৪০ ছিল তখন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর থেকে তিনি চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছেন। তবে বয়স বেশি হওয়ায় তার জন্য কাজ পাওয়া মুশকিল হয়ে গেছে। ২০০৮ সাল থেকে তিনি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে থাকছেন।

আরও পড়ুন: অন্ধকারে শ্রীলঙ্কা

সারাদিনের কর্মকাণ্ড সম্পর্কে ওয়েই বলেন, ‘আমি বাড়ি ফিরে যেতে পারছি না কারণ সেখানে আমার কোনো স্বাধীনতা নেই। আমার পরিবার বলেছে যদি আমি থাকতে চাই, আমাকে ধূমপান ও মদপান ছেড়ে দিতে হবে। আমি যদি তা না করতে পারি, তাহলে তাদেরকে আমার সরকারি ভাতার পুরোটাই দিতে হবে। তাহলে আমি কীভাবে সিগারেট ও মদ কিনব?’

প্রসঙ্গত, ২০১৭ সালে, বড়দিনের ঠিক আগে, বিমানবন্দর কর্তৃপক্ষ ওয়েইকে চলে যেতে বলেছিল। পুলিশ তাকে বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত তার বাড়িতে নিয়ে যায়। অবশ্য কয়েক দিন পর তিনি আবার বিমানবন্দরে তার অস্থায়ী নিবাসে ফিরে আসেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা