রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
আন্তর্জাতিক

ভারত সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সান নিউজ ডেস্ক : চীনের পর দুই দিনের সফরে ভারতে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

আরও পড়ুন: মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি

বৃহস্পতিবার ( ৩১ মার্চ ) থেকে তার এই সফর শুরু হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এই প্রথম মস্কোর সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি দিল্লি সফরে আসছেন।

বুধবার ( ৩০ মার্চ ) ভারত সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রুশ ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ৩১ মার্চ থেকে ১ এপ্রিল দিল্লিতে সরকারি সফর করবেন।

পশ্চিমের প্রবল চাপ সত্ত্বেও ইউক্রেনে আগ্রাসন চালানোয় রাশিয়ার নিন্দা জানায়নি ভারত ও চীন। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবেও ভোটদানে বিরত থেকেছে ভারত।

একই সঙ্গে রাশিয়ার তেল এবং অন্যান্য পণ্য আমদানি অব্যাহত রেখেছে দিল্লি। গত কয়েক দশক ধরেই ভারত ও রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ। ভারতের বেশিরভাগ সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কেনা।

আরও পড়ুন: প্রীতির পরিবারের পাশে থাকবে আওয়ামী লীগ

রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, চীন সফরে ল্যাভরভ শুরুতেই দেশটির পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন। এর পর আফগানিস্তান বিষয়ক এক বহুজাতিক বৈঠকে যোগ দেন। যেখানে উপস্থিত ছিল পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

তবে দিল্লি সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী কাদের সঙ্গে বৈঠক করবেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সময়ে ভারত সফরে থাকবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এবং যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা দিলিপ সিং।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা