ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

অন্ধকারে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার অর্থনৈতিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বৈদেশিক মুদ্রার অর্থাৎ ডলারের তীব্র সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দেশটির আমদানি প্রায় বন্ধ হয়ে যাচ্ছে।

বেড়ে আকাশচুম্বী হয়েছে তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এরই মধ্যে স্টেশনগুলোতে ফুরিয়ে গেছে তেল। লোডশেডিংয়ের কারণে নেমে এসেছে অন্ধকার। বুধবার (৩০ মার্চ) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

জানা গেছে, শ্রীলঙ্কার সরকার দৈনিক লোডশেডিংয়ের সময় বাড়িয়ে ১০ ঘণ্টা করেছে। অন্যদিকে তেল শোধনকারীরা নাগরিকদের লাইনে দাঁড়াতে নিষেধ করেছে। কারণ জ্বালানি স্টেশনগুলোতে কোনো তেল নেই।

আরও পড়ুন: আর্কাইভে আকবরের অর্ধশত চিত্রনাট্য

এদিকে দেশটির সরকারি হাসপাতালগুলোতেও নেই কোনো জীবন রক্ষাকারী প্রয়োজনীয় ওষুধ। মনে করা হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্থাৎ ডলারের ঘাটতির কারণেই মানবিক সংকট দ্রুত ত্বরান্বিত হচ্ছে।

জাহাজ থেকে ৩৭ হাজার মেট্রিক টন জ্বালানি খালাস করতে না পারায় দেশটির সবচেয়ে বড় তেল শোধনকারী কোম্পানি বুধবার ও বৃহস্পতিবার নাগরিকদের তেল স্টেশনে লাইন না ধরতে অনুরোধ জানিয়েছে।

অন্যদিকে এএফপিকে দেওয়া সাক্ষাতকারে দেশটির ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা গুরুত্বপূর্ণ ওষুধ ও ক্যামিক্যালের ঘাটতির কথা জানান। এসব পণ্য দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটি মূলত আমদানি করে থাকে।

প্রসঙ্গত, দেশটির শেয়ারবাজারের প্রধানসূচক ৫ শতাংশ কমার পর লেনদেন দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা