আমরা কাউকে বিশ্বাস করি না- প্রেসিডেন্ট জেলনেস্কি
আন্তর্জাতিক

আমরা কাউকে বিশ্বাস করি না

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন এখন ‘টার্নিং পয়েন্টে’ রয়েছে জানিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করে বলেন, রাশিয়া সামরিক হামলা কমিয়ে দেওয়া হচ্ছে বলে যে দাবি করেছে সেটি নিয়েও সন্দেহ রয়েছে। কারন, এটি পূর্বাঞ্চলে মস্কোর ‘নতুন হামলার’ কৌশল।

আরও পড়ুন : বিচারকদের সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ

বৃহস্পতিবার (২১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

বুধবার (৩০ মার্চ) রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেন থেকে রুশ সেনা সদস্যদের ‘তথাকথিত প্রত্যাহার’ মূলত আমাদের রক্ষকদের কাজের ফলাফল।

প্রেসিডেন্ট জেলনেস্কি বলেন, আমরা কাউকে বিশ্বাস করি না। একটি সুন্দর শব্দও বিশ্বাস করি না। যুদ্ধক্ষেত্রে উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিছুই ছেড়ে দেবো না বলেও জানান তিনি।

আরও পড়ুন : বিএনপি নেতৃত্ব আজ বিভক্ত

একইভাবে তিনি বলেন, কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনা চললেও আপাতত ‘এগুলো কেবলই শব্দ মাত্র, (আলোচনা) এখনও বিশেষ কিছু নয়।

জেলনেস্কি বলেন, বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে বিমান ও কামানসহ অন্যান্য অস্ত্র চাওয়ার অধিকার ইউক্রেনের রয়েছে।

এদিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। মূলত রুশ সামরিক বাহিনীর হাতে অবরুদ্ধ এই শহরটি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়ার জন্যই এই স্থানীয় যুদ্ধবিরতি ঘোষণা করে মস্কো।

আরও পড়ুন : রমজানেও চলবে টিকাদান

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো নিয়ন্ত্রিত বারদিয়ানস্ক বন্দর হয়ে মারিউপোল থেকে জাপোরিঝিয়া পর্যন্ত একটি মানবিক করিডোর খোলা হবে। বৃহস্পতিবার সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ১টা) থেকে এই মানবিক করিডোর উন্মুক্ত হবে।

এই মানবিক কাজটি সফল করার জন্য আমরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি)-এর সরাসরি অংশগ্রহণে এটি চালানোর প্রস্তাব করছি বলেও জানায় এই বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন : সম্রাটের জামিন শুনানি ১৩ এপ্রিল

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩১ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টার (বাংলাদেশ সময় সকাল ৯টার) আগেই যুদ্ধবিরতিকে ‘নিঃশর্তভাবে সম্মান’ করার বিষয়টি রুশ কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর, আইসিআরসি-কে লিখিতভাবে জানাতেও কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা