যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক কেট বেডিংফিল্ড
আন্তর্জাতিক

উপদেষ্টারা পুতিনকে ভুল পথে নিয়ে যাচ্ছে

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক কেট বেডিংফিল্ড বলেছেন, উপদেষ্টারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভুলপথে পরিচালিত করছেন। রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ক্ষমতা হারানোর ঝুঁকিতে ইমরান!

দক্ষিণ দিকে অবস্থিত প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়া ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করে। কিন্তু ইউক্রেন সেনাদের তীব্র প্রতিরোধের মুখে বিভিন্ন ফ্রন্টে রুশ সেনাদের অগ্রযাত্রা থেমে গেছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক কেট বেডিংফিল্ড বলেন, আমাদের কাছে তথ্য আছে- সেনাবাহিনী পুতিনকে ভুল পথে পরিচালিত করছে। ইউক্রেনে যুদ্ধ কত নাজুক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে প্রেসিডেন্টকে সেটা বলতে তারা ভয় পাচ্ছেন। এছাড়া পশ্চিমাদের নিষেধাজ্ঞার ক্ষতি কতটা ব্যাপক পুতিনকে সে কথাও তারা বলতে পারছেন না। এ কারণে প্রেসিডেন্ট পুতিন এবং সেনাদের মধ্যে স্থির উত্তেজনা বিরাজ করছে।

এদিকে ইউক্রেন এখন ‘টার্নিং পয়েন্টে’ রয়েছে জানিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করে বলেন, রাশিয়া সামরিক হামলা কমিয়ে দেওয়া হচ্ছে বলে যে দাবি করেছে সেটি নিয়েও সন্দেহ রয়েছে। কারন, এটি পূর্বাঞ্চলে মস্কোর ‘নতুন হামলার’ কৌশল।

আরও পড়ুন: জাতীয় মসজিদের নতুন খতিব মুফতি রুহুল আমীন

বৃহস্পতিবার (২১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩১ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টার (বাংলাদেশ সময় সকাল ৯টার) আগেই যুদ্ধবিরতিকে ‘নিঃশর্তভাবে সম্মান’ করার বিষয়টি রুশ কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর, আইসিআরসি-কে লিখিতভাবে জানাতেও কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা