ইউক্রেন ইস্যুতে ভারতকে মার্কিন পরামর্শ। মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জেন সাকি
আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে ভারতকে মার্কিন পরামর্শ

আান্তর্জাতিক ডেস্ক : মস্কো থেকে কম দামে তেল কিনছে দিল্লি। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, আমি বিশ্বাস করি এটি নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না তবে ইউক্রেন ইস্যুতে তারা কোথায় অবস্থান নিতে চায় সে সম্পর্কে ভারতকে ভেবে দেখার পরামর্শ দেব।

আরও পড়ুন:সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে

এবিসি নিউজের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, হোয়াইট হাউজ জানিয়েছে, ভারত এমনটি করলে তারা ইতিহাসের ভুল পক্ষ অবলম্বন করবে।

মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেছেন। তিনি বলেন, আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা সব দেশের মেনে চলা উচিত।

জেন সাকি বলেন, বর্তমান সময় সম্পর্কে যখন ইতিহাস লেখা হবে তখন রাশিয়া ও রুশ নেতাদেরকে সমর্থন করার কথা লেখা হবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে মস্কোর বিপর্যয়কর আগ্রাসনের প্রতি ভারতের সমর্থন ছিল।

আরও পড়ুন:ইউক্রেনে পাঁচ হাজার শিশুর জন্ম!

বুধবার ( ১৬ মার্চ ) ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দেশের প্রধান তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন রাশিয়া থেকে ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে।

আরও পড়ুন:ক্রীড়া প্রতিমন্ত্রী পেলেন মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড

বিশ্ব বাজারের চেয়ে কম দামে ভারতের কাছে রাশিয়া তেল বিক্রির প্রস্তাব দিলে নয়াদিল্লি তা গ্রহণ করে।

আরও পড়ুন:নিউজিল্যান্ডে ২৯ তিমির মৃত্যু

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। মস্কোর ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা