আন্তর্জাতিক

ইউক্রেনে পাঁচ হাজার শিশুর জন্ম!

সান নিউজ ডেস্ক: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মধ্যেই কমপক্ষে পাঁচ হাজার শিশুর জন্ম হয়েছে। এ তথ্য জানান জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থার একজন মুখপাত্র। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: শবে বরাতের তাৎপর্য

তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জন্ম নেওয়া প্রত্যেকটি শিশুর আলাদা গল্প রয়েছে। এসব শিশুদের জীবন এখন অন্ধকারে নিমজ্জিত হয়েছে। কারণ তাদের পরিবারগুলো প্রায় ছিন্নবিচ্ছিন্ন। এসব শিশুদের জরুরিভিত্তিতে শান্তি প্রয়োজন বলেও জানান তিনি।

এদিকে রাশিয়ার দখল করে নেওয়া ইউক্রেনের মারিওপোল শহরের একটি থিয়েটার হলে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়া বিমান হামলা করেছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মারিওপোল সিটি কাউন্সিল জানিয়েছে, থিয়েটার হলে বোমা হামলায় ঠিক কত জন হতাহত হয়েছেন এখন পর্যন্ত সে সম্পর্কে কিছু জানা যায়নি। হামলা থেকে বাঁচতে থিয়েটার হলে এক হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিলেন।

এ ঘটনার পর পুতিনকে যুদ্ধাপরাধী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে যানজট

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের চেরনিভ শহরে রাশিয়ার বাহিনীর গোলাবর্ষণে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে নিহত ওই মার্কিন নাগরিক হলেন জেমস হুইটনি হিল। রুশ বাহিনীর প্রচণ্ড গোলাবর্ষণে তিনি মারা যান।

এর আগে, ইউক্রেনকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ( ১৭ মার্চ ) সিএনএন’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা