আন্তর্জাতিক

৩০ ক্রু নিয়ে ডুবল আমিরাতের জাহাজ

সান নিউজ ডেস্ক: পারস্য উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী (ইউএই) ডুবে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজের ৩০ ক্রুর মধ্যে ২৯ জনকে উদ্ধার করেছে ইরান। বাকি একজনকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: শুক্রবার রাজধানীর যেসব শপিংমল বন্ধ

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বৈরী আবহাওয়ার কারণে ইরানের আসসালুয়েহ বন্দর থেকে ৪৮ কিলোমিটার যাওয়ার পর ডুবতে শুরু করে আল সালমি ৬ নামের একটি জাহাজ। এরপর ওই জাহাজের ক্রুদের উদ্ধারে অন্য জাহাজ ও হেলিকপ্টার পাঠানো হয়।

ইরানি কর্মকর্তারা বলছেন, জাহাজটি যখন উল্টে যায় তখন ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যাচ্ছিল।

আল সামি ৬ জাহাজটি সালেম আল মাকরানি কার্গো নামে একটি কোম্পানির। প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ১৩৮ মিটার লম্বা কার ট্রান্সপোর্টারটি ইরাকের উম কাসর বন্দরের দিকে যাচ্ছিল।

জাহাজের ক্যাপ্টেন নিজার কাদৌরা বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে প্রথমে জাহাজটি কাত হয়ে যায়। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যে জাহাজটি পুরোপুরি ডুবে যায়।

আরও পড়ুন: আদাবরে দগ্ধ সেই মিতু মারা গেছে

দুর্ঘটনার পরপরই ইরানের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেন। জাহাজটিতে গাড়ি বহন করা হচ্ছিল।

জাহাজটির ক্রুদের মধ্যে সুদান, ভারত, পাকিস্তান, উগান্ডা, তানজানিয়া এবং ইথিওপিয়ার নাহগরিক ছিলেন বলেও জানান তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা