বাইডেন-জিনপিং (ফাইল ছবি)
আন্তর্জাতিক

বাইডেন-জিনপিং আলোচনা শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক : চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও পারস্পরিক দেশের উদ্বেগের বিষয়গুলো নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন:বাঙালিদের হাতে বাবাকে জীবন দিতে হয়েছে

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার (১৮ মার্চ) এই দুই নেতার মধ্যে আলোচনা হবে।

ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসন নিয়ে এখন পর্যন্ত চীন নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। উল্টো দেশটি পূর্ব ইউরোপে ন্যাটো ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রসারণে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ তুলেছে বেইজিং।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, এই দুই নেতা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ, পারস্পরিক উদ্বেগ ও আমাদের দুই দেশের প্রতিযোগিতা পরিচালনার বিষয়ে আলোচনা করবে।

প্রসঙ্গত, পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে টানা প্রায় ৩ সপ্তাহ ধরে সামরিক বিশেষ অভিযান পরিচালনা করছে মস্কো। এমন পরিস্থিতিতে রাশিয়া চীনের কাছে অস্ত্র ও আর্থিক সহায়তা চেয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন:জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

বেইজিংয়ের কাছে রাশিয়ার সামরিক ও আর্থিক সহায়তা চাওয়ার এই খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এবং মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

আরও পড়ুন:ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সোমবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন:পানামার পতাকাবাহী ৩ জাহাজে রুশ হামলা

বৃটিশ ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, মস্কো চায় ইউক্রেনে ব্যবহারের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করুক চীন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা