ছবি-ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সান নিউজ ডেস্ক: ইউক্রেনকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ( ১৭ মার্চ ) সিএনএন’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: খারকিভে ৫০০ বেসামরিক লোক নিহত

হোয়াইজ হাউজের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ইউক্রেনকে ৮০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আওতায় থাকবে ৮০০ স্টিঙ্গার বিমান বিধ্বংসী অস্ত্র, ১০০ ড্রোন, দুই কোটি রাউন্ডেরও বেশি ছোট অস্ত্রের গুলি, গ্রেনেড লাঞ্চার, মর্টারের গুলি, ২৫ হাজার সেট বডিআর্মার, ২৫ হাজার হেলমেট, ১০০ গ্রেনেড লাঞ্চার, পাঁচ হাজার রাইফেল, এক হাজার পিস্তল, ৪০০ মেশিন গান, ৪০০ শটগান, দুই হাজার জাভেলিন, এক হাজার হালকা অ্যান্টি আর্মার অস্ত্র এবং ছয় হাজার এটি-ফোর অ্যান্টি আর্মার ব্যবস্থা।

ইউক্রেনকে যে ড্রোনগুলো সরবরাহ করা হবে তার মধ্যে সুইচব্লেড মডেলের ড্রোনও রয়েছে বলে বিষয়টির সাথে পরিচিত দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে। ছোট আকারের এই ড্রোনগুলো ওয়ারহেড বহন করে এবং আঘাতে বিস্ফোরণ ঘটায়। ড্রোন তৈরিকারী সংস্থা অ্যারোভাইরনমেন্টের মতে সবচেয়ে ছোট মডেলটি ছয় মাইল দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সহায়তার আশ্বাস দিয়ে বলেছিলেন, আমি আপনার সঙ্গে সৎ থাকতে চাই। এটি একটি দীর্ঘ এবং কঠিন যুদ্ধ হতে পারে। তবে বেসামরিক নাগরিকদের ওপর পুতিনের অনৈতিক হামলার কারণে ইউক্রেনের জনগণের প্রতি আমাদের সমর্থন অটল থাকবে।

আরও পড়ুন: বাঙালিদের হাতে বাবাকে জীবন দিতে হয়েছে

এদিকে, পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুৃদ্ধে এখন পর্যন্ত সাড়ে ১৩ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। তবে রাশিয়া বলছে, তাদের মাত্র ৪৯৮ সেনা নিহত হয়েছে।

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ এরই মধ্যে শুরু হয়ে গেছে। বুধবার (১৬ মার্চ) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানে এ পর্যন্ত দেশটিতে ৬৩৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েন। নিহতের তালিকায় ৯০ জন শিশু রয়েছে। এছাড়া আরও শতাধিক শিশু গুরুতর আহত হয়েছে। হামলার মুখে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়েছে পালিয়েছেন প্রায় ২৮ লাখ ইউক্রেনীয়। তারা পাশের দেশ পোল্যান্ড, রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা