ভারতে সন্ত্রসীদের গুলিতে কাবাডি খেলোয়াড়, নিহত
আন্তর্জাতিক

ভারতে সন্ত্রসীদের গুলিতে কাবাডি খেলোয়াড় নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্ধরে আততায়ীদের গুলিতে নিহত হলেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কাবাডি খেলোয়াড় সন্দীপ নাঙ্গল আম্বিয়া ।

আরও পড়ুন:স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মাল্লান খুরদ গ্রামে একটি কাবাডি টুর্নামেন্ট চলার সময় আততায়ীরা সন্দিপকে গুলি করে ঝাঁজরা করে দেয়। ম্যাচ চলাকালিন এক ফাঁকে সেলফি তুলছিলেন ভক্তদের সঙ্গে তিনি।

পুলিশ জানিয়েছে যে, আততায়ীরা একটি গাড়িতে করে এসে প্রথমে ফাঁকা গুলি চালায়। এতে সাধারণ মানুষ ভয়ে পালাতে শুরু করে। পরে সন্ত্রাসীরা সন্দিপকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় । এতে আহত রক্তাক্ত সন্দীপ মাটিতে লুটিয়ে পড়ে।

সন্দিপ মাটিতে পড়ার পর আততায়ীরা গাড়িতে করেই পালিয়ে যায়।

আরও পড়ুন:হোসেনি দালানে বোমা হামলায় ২ জনের কারাদণ্ড

তবে এই হত্যাকাণ্ড কি কারনে ঘটেছে তার জন্য পুলিশ তদন্ত করছে। সন্ত্রসীদের ব্যবহৃত গাড়িটির হদিস করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন:এখন ইউক্রেনের রাজধানীর নিয়ন্ত্রণ নেব

সন্দীপ ছিলেন ভারতীয় কাবাডি দলের সদস্য। আন্তর্জাতিক অঙ্গনে তিনি ভারতের প্রতিনিধিত্ব করতেন।

আরও পড়ুন:ইউরোপ সফরে যাচ্ছেন জো বাইডেন

শাহকোটের নাঙ্গল আম্বিয়ান গ্রামের বাসিন্দা সন্দীপ। তিনি একজন পেশাদার সার্কেল কাবাডি খেলোয়াড়। তিনি স্টপার পজিশনে খেলতেন।

আরও পড়ুন:দাদা-দাদির পাশে চিরনিদ্রায় হাদিসুর

তিনি এক দশকেরও বেশি সময় ধরে খেলাতে প্রতিনিধিত্ব করেছেন। এবং পাঞ্জাব ব্যতীত কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যেও খেলেছেন।

আরও পড়ুন:কর্ণাটকে হিজাব নিষিদ্ধ করেছে আদালত

খেলোয়াড় সন্দীপ নাঙ্গল আম্বিয়া তাঁর স্ত্রী এবং দুই পুত্র নিয়ে বর্তমানে ইংল্যান্ডে বসবাস করতেন। তবে প্রতি বছর ভারতে আসতেন। আগামী প্রজন্মকে উতসাহিত করতে টুর্নামেন্টের আয়োজন করতেন। এবারেও কিছু বিয়েতে অংশ নিতে এবং কাবাডি টুর্নামেন্ট আয়োজন করতে ভারতে এসেছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা