সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারীতে কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চতুল অনূর্ধ্ব-১৮

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যে সারা দেশের মতো ফরিদপুরের বোয়ালমারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা (অনূর্ধ্ব-১৮) অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে চতুল ইউনিয়ন (অনূর্ধ্ব-১৮) দল।

আরও পড়ুন : নালায় মিলল পুলিশের লুট হওয়া শটগান

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বোয়ালমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বোয়ালমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় চতুল ইউনিয়ন পরিষদ (অনূর্ধ্ব-১৮) দল চ্যাম্পিয়ন ও গুনবহা ইউনিয়ন পরিষদ (অনূর্ধ্ব-১৮) দল রানার আপ হয়েছে। এতে শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন চতুল দলের খেলোয়াড় আতিকুল শেখ।

আরও পড়ুন : পটুয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৮ দোকান

বোয়ালমারী পৌরসভাসহ দশটি ইউনিয়নের মোট ১১টি দল এ খেলায় অংশগ্রহণ করে।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন প্রমুখ।

এ ছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়ামোদী দর্শকের উপস্থিত ছিলো চোখে পড়ার মতো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা