সংগৃহীত ছবি
সারাদেশ

রাজশাহী মেডিকেলে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ১ কয়েদির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

মৃত মো. হাদিকুল ইসলাম (৫৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ডাকবাংলো এলাকার মৃত জার্জিস আহমেদের ছেলে। তার কয়েদি নং ২২৫১/এ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে হাদিউল অসুস্থ হন। কারাগারে অবস্থানকালে হার্ট অ্যাটাক করেন তিনি। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি তিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। প্রাথমিকভাবে আমাদের কাছে এমনটি মনে হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়ায় হাসপাতালের মরচুয়ারিতে আছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা