টেলিভিশন টাওয়ারে রুশ বাহিনীর বোমা হামলা (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

টিভি টাওয়ারে রুশ হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে একটি টেলিভিশন টাওয়ারে রুশ বাহিনীর বোমা হামলায় ৯ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। খবর: আল-জাজিরার।

স্থানীয় সময় সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় দেশটির পশ্চিমাঞ্চলের শহর রিভনে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটেছে।

রিভনের আঞ্চলিক প্রশাসনিক প্রধান ভিটালি কোভাল এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেলিভিশন টাওয়ার হামলা করা হয়েছে। ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে চার হাজার মৃত্যু

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানে এ পর্যন্ত দেশটিতে ৬৩৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েন। নিহতের তালিকায় ৯০ জন শিশু রয়েছে। এছাড়া আরও শতাধিক শিশু গুরুতর আহত হয়েছে। হামলার মুখে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়েছে পালিয়েছেন প্রায় ২৮ লাখ ইউক্রেনীয়। তারা পাশের দেশ পোল্যান্ড, রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা