চীনের পরিণতি হবে ভয়াবহ- জ্যাক সুলিভান
আন্তর্জাতিক

চীনের পরিণতি হবে ভয়াবহ

আন্তর্জাতিক ডেস্ক : রুশ-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে মস্কোর উপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তাদের যে কোনো ধরণের সহায়তা করলে এর পরিণতি ভয়াবহ হবে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

আরও পড়ুন:মেয়েদের ইতিহাসগড়া জয়

সোমবার (১৪ মার্চ) রোমে চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিচির সঙ্গে সাক্ষাতকালে তিনি তাকে এই সতর্কবার্তা দেন। খবর রয়টার্সের।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা যায়, রুশ আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জামের জন্য অনুরোধ করে আসছে। তবে মস্কো কী ধরনের সরঞ্জাম চাইছে তা উল্লেখ করতে ওই কর্মকর্তারা অস্বীকার করেন।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে যে, মস্কো নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করতে বেইজিংয়ের কাছে অর্থনৈতিক সহায়তাও চাইছে।

আরও পড়ুন:নিত্যপণ্যের আমদানি শুল্ক কমানোর নির্দেশ

ওয়াশিংটনের উদ্বেগগুলি চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিচির কাছে পরিষ্কার করার চেষ্টা করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

আরও পড়ুন:চীনের সহযোগিতা চেয়েছে রাশিয়া

তিনি বলেছেন, রাশিয়ার প্রতি চীনের সমর্থন বাড়ালে বিশ্বব্যাপী চীনকে ব্যাপক সমস্যার মুখোমুখী হতে হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা