ইউক্রেন ও রাশিয়া (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

আবারও বৈঠকে রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সংকট নিয়ে তিন দফা বৈঠকের পরও কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় আবারও বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন।

সোমবার (১৪ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন করে দুই দেশের সংলাপে এবার প্রত্যাশা আরও বেড়েছে। রুশ আলোচক এবং ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সোমবার ভিডিও কনফারেন্সে দুই দেশের মধ্যে আলোচনা হবে। ক্রেমলিনের বিবৃতিতে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জেলেনেস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক।

এদিকে সংকট নিরসনে সীমান্তবর্তী বেলারুশে দুই দেশের মধ্যে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়া তুরস্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যেও একটি আলোচনা হয়েছে। তবে বৈঠকগুলো থেকে কার্যত কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু কমেছে

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ইউক্রেনে বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলমান রয়েছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে পালিয়েছেন ২৭ লাখের বেশি মানুষ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা