চীনের সহযোগিতা চেয়েছে রাশিয়া
আন্তর্জাতিক

চীনের সহযোগিতা চেয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে টানা প্রায় ৩ সপ্তাহ ধরে সামরিক বিশেষ অভিযান পরিচালনা করছে মস্কো। এমন পরিস্থিতিতে রাশিয়া চীনের কাছে অস্ত্র ও আর্থিক সহায়তা চেয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন:মেয়েদের ইতিহাসগড়া জয়

বেইজিংয়ের কাছে রাশিয়ার সামরিক ও আর্থিক সহায়তা চাওয়ার এই খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এবং মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

সোমবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।

বৃটিশ ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, মস্কো চায় ইউক্রেনে ব্যবহারের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করুক চীন।

আরও পড়ুন:নিত্যপণ্যের আমদানি শুল্ক কমানোর নির্দেশ

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কিয়েভে আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জামের জন্য বেইজিংকে অনুরোধ করে আসছে রাশিয়া।

আরও পড়ুন:৬.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

এদিকে রাশিয়ান কর্মকর্তারা বেইজিংয়ের কাছে ঠিক কী ধরনের সরঞ্জাম চাইছেন তা উল্লেখ করতে অস্বীকার করেন তারা।

আরও পড়ুন:রামেকে করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

মস্কোর অনুরোধের পর চীন সাহায্য করার জন্য প্রস্তুত হতে পারে এমন ইঙ্গিতও পাওয়া গেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন:পটুয়াখালী মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

অপরদিকে নিউইয়র্ক টাইমসের একটি পৃথক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করার জন্য চীনের কাছে অর্থনৈতিক সহায়তাও চেয়েছে মস্কো।

আরও পড়ুন:ঢাকায় পৌঁছেছে হাদিসুরের মরদেহ

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন সংঘাতে নিজেকে নিরপেক্ষ দেশ হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে চীন। পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে সেটির নিন্দাও প্রকাশ করেনি বেইজিং।

আরও পড়ুন:পাঁচ দিন অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন...

সোমবার (১৪ মার্চ) বিবিসি বলছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রোমে চীনা পররাষ্ট্র নীতির শীর্ষ কর্মকর্তা ইয়াং জিচির সাথে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: টিউবওয়েলে উঠছে পানি, জ্বলছে আগুন

রোববার সংবাদমাধ্যম এনবিসি’র সাথে কথা বলার সময় সুলিভান বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে চীন বা অন্য কোনো দেশ যেন রাশিয়াকে তার আর্থিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে না পারে সেটি যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা