ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

রুশ সেনারা বিভ্রান্ত

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন,ইউক্রেনে রুশ সেনারা এই মুহূর্তে বিভ্রান্ত। তারা ইউক্রেনের কাছ থেকে এমন প্রতিরোধ প্রত্যাশা করেনি। তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে এবং যুদ্ধাস্ত্র বর্জন করছে বলেও দাবি করেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: পানির দামে পেঁয়াজ বিক্রি

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা রাশিয়ার সেনাবাহিনীর অস্ত্র বিজয়ের স্মারক হিসেবে গ্রহণ করছি এবং ইউক্রেনকে রক্ষা করার জন্য সেগুলো ব্যবহার করছি। প্রকৃতপক্ষে রুশ সৈন্যরাই এই মুহূর্তে আমাদেরকে যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করছে, যা তারা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি।

তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চলবে। শান্তি আলোচনা বেশ ভালোভাবেই এগুচ্ছে বলে তাকে জানানো হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুই পক্ষের চতুর্থ দফার ভার্চ্যুয়াল বৈঠক কারিগরি ত্রুটির কারণে মাঝপথে বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (১৫ মার্চ) তুরস্কে ফের দুই পক্ষের আলোচনা শুরুর কথা রয়েছে।

জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সৈন্যরা সোমবার (১৪ মার্চ) লুহানস্ক এবং কিয়েভ অঞ্চল থেকে ৩ হাজার ৮০৬ জনকে পালিয়ে যেতে সহায়তা করেছে। এদিকে ১০০ টন সরবরাহের একটি বহর এখনও বার্ডিয়ানস্কে আটকে আছে। এটি অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোলে পৌঁছাতে পারছে না বলেও জানান তিনি।

ভিডিওতে যুদ্ধের প্রতিবাদ ও যুদ্ধ নিয়ে সঠিক তথ্য প্রচার করায় রাশিয়ান বেসামরিক নাগরিকদের ধন্যবাদ জানান জেলেনস্কি।

স্থানীয় সময় সোমবার সকালে রাশিয়ার সম্প্রচার মাধ্যম ‘চ্যানেল ওয়ান’ এ সংবাদ সম্প্রচারকালে পেছনে একজনকে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। জেলেনস্কি ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে, ইউক্রেনে ক্রমেই হামলার মাত্রা বাড়াচ্ছে রাশিয়া। আরো ভয়ানক হচ্ছে পরিস্থিতি। রাজধানী কিয়েভের দিকে দ্রুত এগোচ্ছে পুতিনের দুর্দমনীয় বাহিনী। এমন পরিস্থিতিতে ইউরোপে ন্যাটো জোটের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন: এখন ইউক্রেনের রাজধানীর নিয়ন্ত্রণ নেব

রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেন পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জরুরি বৈঠকে বসতে চলেছে ‘নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’ (ন্যাটো)। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হতে চলা ওই বৈঠকে যোগ দিয়ে আগামী সপ্তাহেই ইউরোপ সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানে এ পর্যন্ত দেশটিতে ৬৩৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েন। নিহতের তালিকায় ৯০ জন শিশু রয়েছে। এছাড়া আরও শতাধিক শিশু গুরুতর আহত হয়েছে। হামলার মুখে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়েছে পালিয়েছেন প্রায় ২৮ লাখ ইউক্রেনীয়। তারা পাশের দেশ পোল্যান্ড, রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা