রমজান কাদিরভ
আন্তর্জাতিক

এখন ইউক্রেনের রাজধানীর নিয়ন্ত্রণ নেব

সান নিউজ ডেস্ক: রাশিয়ার দক্ষিণাঞ্চল চেচনিয়া রিপাবলিকের নেতা রমজান কাদিরভ সোমবার (১৪ মার্চ) এক ভিডিওবার্তায় বলেছেন, তাদের বাহিনীর লক্ষ্য এখন ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ গ্রহণ করা।

আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

রমজানের নেতৃত্বাধীন চেচেন বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনসহ নানা কুখ্যাতির অভিযোগ রয়েছে। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করলে তা সারা বিশ্বে সমালোচনার জন্ম দিয়েছে।

চেচেন বাহিনী ছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহীরা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনে সহায়তা করছে রমজানের চেচেন বাহিনী।

রমজান কিয়েভবাসীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। নইলে তাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

এদিকে, ইউক্রেনে একটি টেলিভিশন টাওয়ারে রুশ বাহিনীর বোমা হামলায় ৯ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।

আরও পড়ুন: স্বরূপে ফিরল শিক্ষাপ্রতিষ্ঠান

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানে এ পর্যন্ত দেশটিতে ৬৩৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েন। নিহতের তালিকায় ৯০ জন শিশু রয়েছে। এছাড়া আরও শতাধিক শিশু গুরুতর আহত হয়েছে। হামলার মুখে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়েছে পালিয়েছেন প্রায় ২৮ লাখ ইউক্রেনীয়। তারা পাশের দেশ পোল্যান্ড, রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা