আন্তর্জাতিক

খারকিভে গোলাবর্ষণে নিহত ২১

সান নিউজ ডেস্ক: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খারকিভে রাশিয়ার সেনাদের গোলাবর্ষণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১২ জন। শহরটির মেয়রকে উদ্ধৃত করে বিবিসি ও আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার রাতে এবং বুধবার (২ মার্চ) ও এই অঞ্চলে হামলা হয়েছে। খারকিভের আঞ্চলিক প্রশাসক ওলে সিনেগোভব দাবি করেছেন, খারকিভে হামলার পর প্রতিরোধের কবলে পড়েছেন রুশ সেনারা। তাদেরও ব্যাপক ক্ষতির শিকার হতে হচ্ছে।

এদিকে ইউক্রেনের উত্তর-পূর্ব শহর খারকিভে অবতরণ করেছেন রাশিয়ান প্যারাট্রুপাররা। সেখানে একটি সামরিক হাসপাতালে হামলা করেছেন তারা। মঙ্গলবার থেকে শহরটির ওপর রুশ গোলাবর্ষণ আরও তীব্র হয়ে ওঠার পর এ আক্রমণের খবর এলো বলে জানিয়েছে বিবিসির প্রতিবেদনে।

আরও পড়ুন: রাশিয়ানদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরেশেঙ্কো টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, প্যারাট্রুপারদের হামলায় একটি ভবনে আগুন জ্বলছে। ভবনটি কারাজিন ন্যাশনাল ইউনিভার্সিটির কাছাকাছি অবস্থিত।

ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্যানুযায়ী, বুধবার ভোরে (স্থানীয় সময়) খারকিভ ও আশপাশের এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভে রাশিয়ার বোমাবর্ষণকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন: শেখ হাসিনাকে হত্যাচেষ্টার আসামি গ্রেফতার

এর আগে মঙ্গলবার খারসন শহরের কেন্দ্রস্থল রুশ সেনারা ঘিরে ফেলেছে বলে জানায় বিবিসি। সে সময় ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বলেন, রাশিয়ার সেনাবাহিনী খারসনে হামলা শুরু করেছে। খারসন রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার নিকটবর্তী শহর। ইউক্রেনের দক্ষিণে মাইকোলেইভ এবং নিউ কাকহোভকা শহরের মধ্যে এর অবস্থান।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। অভিযান শুরুর পর গত কয়েক দিনের মধ্যে রুশ বাহিনী দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ঢুকে পড়েছে। এসব শহরের রাস্তায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা