ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসনের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক
লড়াইয়ে মৃত্যু ২০০

রুশ দখলে খারসন শহর

আন্তর্জাতিক ডেস্ক: গত সাত দিন ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। এরইমধ্যে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসনের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। বুধবার (২ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

খারসনের স্থানীয় কাউন্সিলের এক সদস্যের বরাত দিয়ে এতে বলা হয়, শহরে লড়াইয়ে ২০০ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।

খারসনে প্রায় আড়াই লাখ মানুষ বসবাস করে। এরইমধ্যে শহরের মেয়র কেন্দ্রীয় সরকার এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে সহযোগিতা চেয়েছেন। খাদ্য ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিস সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। একইসঙ্গে রয়েছে আহতদের নিরাপদে সরিয়ে নেওয়ার অনুরোধও।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। অভিযান শুরুর পর গত কয়েক দিনের মধ্যে রুশ বাহিনী দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ঢুকে পড়েছে। এসব শহরের রাস্তায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: রাশিয়ায় পণ্য বিক্রি বন্ধ করল অ্যাপল

এর আগে মঙ্গলবার খারসন শহরের কেন্দ্রস্থল রুশ সেনারা ঘিরে ফেলেছে বলে জানায় বিবিসি। সে সময় ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বলেন, রাশিয়ার সেনাবাহিনী খারসনে হামলা শুরু করেছে। খারসন রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার নিকটবর্তী শহর। ইউক্রেনের দক্ষিণে মাইকোলেইভ এবং নিউ কাকহোভকা শহরের মধ্যে এর অবস্থান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা