ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

ইউক্রেনে হামলা বন্ধে পুতিনের ৩ শর্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলা বন্ধ করতে তিনটি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে টেলিফোনে আলাপকালে এসব শর্তের কথা জানিয়েছেন পুতিন।

সোমবার যুদ্ধ বন্ধে বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেন সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছিল। উভয় পক্ষই দ্রুত ২য় দফা বৈঠকের ব্যাপারে ঐক্যমত হয়েছে। এর মাঝে রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ বন্ধে তার শর্তের কথা জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: রুশ সেনাদের বিরুদ্ধে লড়বে না ব্রিটিশ সেনারা

রাশিয়ার বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, ‘ক্রিমিয়ার উপর রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি, ইউক্রেনের নিরস্ত্রীকরণ ও বিচারের মুখোমুখি করা এবং এর নিরপেক্ষ মর্যাদা নিশ্চিত করাসহ রাশিয়ার বৈধ নিরাপত্তা স্বার্থ নিঃশর্তভাবে বিবেচনায় নেওয়া হলেই যুদ্ধ বন্ধ সম্ভব বলে জানিয়েছেন পুতিন।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ইউক্রেনের ওপর হামলা শুরু করে রুশ সেনারা। টানা ৬ দিন ধরে চলা এই হামলায় অন্তত ৭০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা