ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি অভিযানে ১৬ কবরস্থান ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক: গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূল করতে টানা প্রায় সাড়ে ৩ মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে ভূখণ্ডটির হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এমনকি কবরস্থানগুলোকেও ছাড়ছে না তারা। ভূখণ্ডটির ১৬ টি কবরস্থান ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী।

আরও পড়ুন: দোনেৎস্কে হামলায় নিহত ২৭

সোমবার (২২ জানুয়ারি) মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজার কমপক্ষে ১৬ টি কবরস্থান ধ্বংস করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। মূলত উপগ্রহ চিত্র ও সোশ্যাল মিডিয়া ফুটেজের মাধ্যমে এ তথ্য সামনে এনেছে সংবাদ মাধ্যমটি।

এতে আরও বলা হয়, গাজায় স্থল অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার ব্যবহার করে কবরস্থানগুলো ভেঙে দিয়েছে। এতে করে কবর থেকে কিছু মৃতদেহও বের হয়ে গেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তুষার ঝড়, নিহত ৮৯

মার্কিন এ সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উদ্ধৃত আইন বিশেষজ্ঞরা বলেছেন, কবরস্থানের মতো স্থানগুলোকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা ও এগুলোকে সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ হিসাবে বিবেচিত হতে পারে।

এছাড়া স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও ভিডিওগুলো বিশ্লেষণ করে সিএনএন বলছে, অন্যান্য ক্ষেত্রে ইসরায়েলি বাহিনী কবরস্থানকে সামরিক ফাঁড়ি হিসাবে ব্যবহার করেছে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত ৫৫

ইসরায়েলি একজন সামরিক মুখপাত্র সিএনএনকে জানান, তারা গাজায় কিছু কবর খনন করেছে। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের সময় আটক করা ইসরায়েলি বন্দিদের সেখানে কবর দেওয়া হয়েছিল, কিনা তা নির্ধারণ করতেই এটি করা হয়েছে।

তার অভিযোগ, গাজার কবরস্থানগুলোকে হামাস সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এ পরিস্থিতিতে কবরস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা ছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর আর কোননো উপায় ছিল না বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: ইরানের ইন্টেলিজেন্স প্রধান নিহত

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী আনাদোলুকে জানায়, তারা লাশ তোলার জন্য গাজার কিছু কবর খুলেছে। হামাস সেখানে কথিত ইসরায়েলিদের কবর দিয়েছে কিনা, তা নির্ধারণ করার জন্য এটি করা হয়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় ভূখণ্ডটিতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ১০৫ জনে। আহত হয়েছেন আরও ৬২ হাজার ৬৮১ জন।

আরও পড়ুন: সিরিয়ায় বিমান হামলা, ১০ বেসামরিক নিহত

জাতিসংঘ বলছে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া হাজার হাজার মানুষ কোনো ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক অঞ্চলটিতে প্রবেশ করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা