রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

রাশিয়ানদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

সান নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার নাগরিকরা এখন থেকে ১০ হাজার মার্কিন ডলারের বেশি অর্থ নিয়ে দেশ ছাড়তে পারবেন না। মঙ্গলবার (১ মার্চ) এক ডিক্রি জারি করে এ ঘোষণা দিয়েছেন পুতিন। বুধবার (২ মার্চ) থেকেই এ নির্দেশনা কার্যকর হয়েছে।

রাশিয়ার ইউক্রেনে হামলার জবাবে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর এমন সিদ্ধান্ত এল।

এদিকে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে নানামুখী উদ্যোগের পরেও বিশ্ববাজারে মূল্য আরেক দফা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য এখন ব্যারেল প্রতি ১১০ ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: বোমাবর্ষণ বন্ধ করুন

পশ্চিমা দেশগুলোর তরফ থেকে রাশিয়ার ওপর নানাভাবে নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি রাশিয়ার কাছে পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে।

এদিকে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের পতন হয়েছে রুশ সেনাদের হাতে। স্থানীয় সময় বুধবার ভোর ৬টায় পতন হয় খারকিভের।

আরও পড়ুন: শিগগিরই স্বাভাবিক হবে শিক্ষা কার্যক্রম

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। অভিযান শুরুর পর গত কয়েক দিনের মধ্যে রুশ বাহিনী দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ঢুকে পড়েছে। এসব শহরের রাস্তায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এর আগে মঙ্গলবার খারসন শহরের কেন্দ্রস্থল রুশ সেনারা ঘিরে ফেলেছে বলে জানায় বিবিসি। সে সময় ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বলেন, রাশিয়ার সেনাবাহিনী খারসনে হামলা শুরু করেছে। খারসন রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার নিকটবর্তী শহর। ইউক্রেনের দক্ষিণে মাইকোলেইভ এবং নিউ কাকহোভকা শহরের মধ্যে এর অবস্থান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা