আন্তর্জাতিক

ইউক্রেনের আরও দুটি শহর অবরোধ

সান নিউজ ডেস্ক: হামলার চতুর্থ দিনে পুর্ব ইউরোপের দেশ ইউক্রেনের আরও দুটি শহর অবরোধ করার কথা জানিয়েছে রাশিয়া। ওই দুটি শহরের বড় বড় স্থাপনাগুলো নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন রুশ সেনারা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের দক্ষিণে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি শহর পুরোপুরি অবরোধ করার দাবি করেছে মস্কো। রুশ বাহিনী খেরসন ও বারদিয়ানস্ক শহর পুরোপুরি অবরোধ করেছে বলে দাবি করেছেন মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কেভ।

চলতি সপ্তাহে খেরসন শহরটি পুননিয়ন্ত্রণে এনেছিল ইউক্রেন। শহরটি ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত। যেটি ক্রিমিয়ার উত্তর পশ্চিমে। আর বারদিয়ানস্ক ক্রিমিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত বন্দরনগরী। পূর্ব ইউরোপের এ দেশটিতে চলমান সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দেওয়ার পর এই দুটি শহর অবরোধের খবর সামনে এলো।

আরও পড়ুন: পুলিশের আত্মত্যাগে প্রিয়জনকেই হারায়

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কেভ জানান, গতকাল রাশিয়ার সেনারা ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলা বিমান হামলা করেছে। ক্রজ ক্ষেপণাস্ত্রও ছোড়া হচ্ছে।

এ ছাড়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরুর চতুর্থ দিনে নোভা কাখোভকা নামে দেশটির একটি শহর দখলে নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। নিউ কাখোভকা নামেও পরিচিত এ শহরটি ছোট হলেও কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কাখোভকা শহরটি দিনিপার নদীর তীরে অবস্থিত এবং এ নদীটি সরাসরি ক্রিমিয়া উপদ্বীপে পানি পথে পণ্য সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট।

কাখোভকা শহরের মেয়র ভলোদিমির কোভালেঙ্কো বলেছেন, রুশ সেনারা কাখোভকা শহরের প্রধান প্রশাসনিক ভবন দখল করার পর সেখান থেকে ইউক্রেনের সব পতাকা সরিয়ে দিয়েছে।

একই সঙ্গে রোববার (২৭ ফেব্রুয়ারি) ইউক্রেনের খারকিভ শহরেও ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের এ শহরটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর।

আরও পড়ুন: ১ কোটি ২০ লাখ টিকা দেওয়া হয়েছে

এদিকে ওলেগ সিনেগুবভের স্বীকারের আগেই অনলাইনে বেশ কিছু ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। সেখানে ইউক্রেনের উত্তর-পূর্বের এই শহরের রাস্তায় রাস্তায় রুশ সামরিক যানগুলোকে চলতে দেখা যায়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ইউক্রেনে সামরিক আগ্রসন শুরু করেছে রাশিয়া। সংকট নিরসনে আলোচনায় বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনমুখী সৈন্য অগ্রগতি স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কিয়েভ আলোচনা প্রত্যাখ্যান করায় শনিবার ফের অগ্রসর হতে শুরু করে রুশ বাহিনী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা