আন্তর্জাতিক

হতাশায় রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে আগ্রাশন চালিয়েছে রুশবাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা মন্তব্য করেছেন ইউক্রেন সেনাবাহিনীর কার্যকর প্রতিরোধে হতাশ হয়ে যাচ্ছে রাশিয়ার বাহিনী।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) আল জাজিরার এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, রাশিয়ান বাহিনী ক্রমেই হতাশাগ্রস্ত হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনিয় বাহিনীর এই প্রতিরোধকে কার্যকর বলে মনে করছে।

এই কর্মকর্তা আরও বলেছেন, আমরা জানি তারা (রুশ বাহিনী) অগ্রগতি করতে চেয়েছিল, বিশেষ করে উত্তরাঞ্চলে তা করতে পারেনি। তারা যা দেখেছে তাতে হতাশ হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনকে সহায়তা দেবে ২৭ দেশ

এদিকে, সর্বশেষ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভের কাছে রাশিয়ার সেনাসহ এক বিমান ভূপাতিত করার দাবি করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এতে বহু সংখ্যক রাশিয়ান প্যারাট্রুপার নিহত হয়েছে।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এছাড়া এখন পযন্ত এ নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করেনি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে লিখেছে, স্থানীয় সময় সাড়ে ১২ টায় ইউক্রেনিয় সু-২৭ যুদ্ধবিমান রাশিয়ার আইএল-৭৬ এমডি সেনা বহনকারী বিমান ভূপাতিত করেছে। কিয়েভ অঞ্চলে এই বিমান দেশটির প্যারাট্রুপারদের কিয়েভে অঞ্চলে নামানোর চেষ্টা করে।

আরও পড়ুন: আরও হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

ওই বিমানের প্রস্তুতকারকের বিবরণী অনুযায়ী, ওই প্লেনে ১৬৭ জনের বেশি সেনা বহন করতে পারে। সেইসঙ্গে থাকতে পারে ছয় থেকে সাতজন ক্র।

প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তৃতীয় দিন আজ। ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। শুক্রবার মধ্যরাতে রাজধানী কিয়েভের চারদিক ঘিরে ফেলেছেন রুশ সেনারা। এ সময় মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠে গোটা কিয়েভ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা