সুইফট এর পূর্ণরূপ সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন।
আন্তর্জাতিক

‘সুইফট’ থেকে বাদ রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন( ইইউ), ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম পেমেন্ট সিস্টেম সুইফট থেকে রাশিয়ার নির্দিষ্ট কয়েকটি ব্যাংককে বাদ দিতে ঐক্যমত হয়েছে।

সুইফট এর পূর্ণরূপ সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এটি বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এর মাধ্যমে দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেন করা হয়। বিশ্বের ২০০টির বেশি দেশে ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সুইফট যুক্ত।

শনিবার( ২৬ ফেব্রুয়ারি) বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতিতে দেশগুলো এ সিদ্ধান্তে পৌঁছায়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রুশ সেনাবাহিনী যেহেতু কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে হামলা চালিয়েই যাচ্ছে, সেহেতু আমরা রাশিয়াকে আটকাতে ঐক্যবদ্ধ। মস্কোকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা এবং আমাদের অর্থনীতি থেকে আরও দূরে সরিয়ে দেওয়া হবে।

সুইফট মেসেজিং সিস্টেম থেকে রাশিয়ার নির্দিষ্ট কয়েকটি ব্যাংককে বাদ দেওয়াসহ সামনের দিনগুলোতে এসব পদক্ষেপের বাস্তবায়ন করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এটা নিশ্চিত করা হবে যে, নির্দিষ্ট ওই ব্যাংকগুলো আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হবে এবং বিশ্বব্যাপী তাদের কার্যক্রম চালানোর ক্ষতির মুখোমুখি হবে।

দীর্ঘ উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে রাশিয়াকে অর্থনৈতিকভাবে একঘরে করে দিতে চায় আমেরিকাসহ দেশটির ইউরোপীয় মিত্ররা। যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে জোরালো দাবি ওঠে রাশিয়াকে বিশ্বের অন্যতম পেমেন্ট সিস্টেম সুইফট থেকে বাদ দেওয়ার।

তবে বিপরীতে প্রশ্ন ওঠে সুইফট থেকে রাশিয়ায় সেবা দেওয়া বন্ধ হলে বিশ্বের অন্যান্য দেশে কোনো প্রভাব পড়বে কি না। এই প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশগুলোর মধ্যে তৈরি হয় মতভেদ।

তবে শেষ পর্যন্ত মতভেদের সমাপ্তি ঘটল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য আগেই গো ধরেন সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার জন্য।

এর আগে বিবিসি জানায়, সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়া হলে দেশটির ব্যাংকিং নেটওয়ার্কে বিরাট প্রভাব পড়বে। তবে এ প্রভাব রাশিয়া ছাড়িয়ে অন্যান্য দেশেও পড়বে। রাশিয়ার কাছ থেকে তেল বা গ্যাস ক্রেতা দেশগুলো পড়বে ঝুঁকিতে। সেসব দেশের আর্থিক লেনদেন সারতে ভিন্ন কোনো চ্যানেল ব্যবহারের কথা ভাবতে হবে।

আরও পড়ুন: নতুন সিইসি হাবিবুল আউয়াল

প্রসঙ্গত, সুইফট ব্যাংকিং নেটওয়ার্ক থেকে রাশিয়াকে বাদ দিতে জোর দাবি জানিয়ে আসছিল ইউক্রেন। আসন্ন নিষেধাজ্ঞা ইউক্রেন সমর্থকদের জন্য ‘বিজয়’ বলে উল্লেখ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার।

আরও পড়ুন: হতাশায় রুশ বাহিনী

শনিবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, সুইফট নেটওয়ার্ক থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। অফিসিয়ালি সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, তবে টেকনিক্যালি প্রিপারেশন (প্রযুক্তিগত প্রস্তুতি) এবং এটি বাস্তবায়নে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা