আন্তর্জাতিক

রুশ আগ্রাসনের নিন্দায় ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এবার ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেনিয়ানদের জন্য প্রার্থনা করছেন তিনি।

ইউক্রেনে আক্রমনে বিষয় কয়েক দিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাধীন ঘোষণা এবং সেনা মোতায়েনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন তিনি। শুধু তাই নয় পুতিনকে জিনিয়াস বলেও অভিহিত করেন ট্রাম্প। কিন্তু এবার সুর পাল্টালেন ট্রাম্প।

শনিবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডোতে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) এক বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা ভয়ঙ্কর। এটি একটি ক্ষোভ এবং নৃশংসতা। যা কখনই ঘটতে দেওয়া উচিত ছিল না। রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়।

আরও পড়ুন: বইমেলার সময়সীমা বৃদ্ধি

পশ্চিমাদের নতুন এ নিষেধাজ্ঞার ফলে বিশ্বের প্রধান পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ার কিছু ব্যাংক বাদ পড়বে এবং রুবলের সহায়তায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা কমবে।

সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প যে সমাবেশে বক্তব্য দিয়েছেন, আয়োজকরা একে বিশ্বের সবচেয়ে বড় রক্ষণশীলদের সমাবেশ বলে অ্যাখ্যা দিয়েছেন। এখানেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার বক্তৃতায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছেন এবং ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ফের ইঙ্গিত দিয়েছেন।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর ট্রাম্প যখন ভ্লাদিমির পুতিনের এ পদক্ষেপকে জিনিয়াস, খুবই বুদ্ধিমান বলে অভিহিত করেছিলেন, তখন তার দল রিপাবলিকান পার্টির অনেক সদস্যেরও চোখ কপালে উঠে গিয়েছিল।

আরও পড়ুন: ১ কোটি ২০ লাখ টিকা দেওয়া হয়েছে

সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট এবার সুর বদলে ইউক্রেনিয়ানদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ আক্রমণের মুখেও রাজধানী কিয়েভে থাকার সিদ্ধান্ত নেওয়ায় তাকে বীর অ্যাখ্যা দিয়েছেন।

ট্রাম্প বলেন, ইউক্রেনে রুশ হামলা স্তম্ভিত করার মতো। আমরা ইউক্রেনের গর্বিত জনগণের জন্য প্রার্থনা করছি। তিনি আরও বলেন, বাইডেন দুর্বল হওয়ায় পুতিন সেই সুবিধাকে কাজে লাগিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছেন। এর সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি নিয়ে তার অভিযোগও পুনর্ব্যক্ত করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা