ক্রেমলিনে সাইবার হামলা-২০২২
আন্তর্জাতিক

ক্রেমলিনে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতর ক্রেমলিনসহ ৬টি ওয়েবসাইটে সাইবার হামলা করা হয়েছে বলে দাবি করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

শনিবার ( ২৬ ফেব্রুয়ারি) রুশ সংবাদ সংস্থা তাসকে এ কথা জানান তিনি।

এ ছাড়া ইন্ডিপেনডেন্ট ও সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার বিভিন্ন টিভি চ্যানেল হ্যাক করে সেখানে ইউক্রেনের গান বাজানো হচ্ছে বলেও দাবি করা হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বারবার সাইবার হামলা চালানো হচ্ছে।

রুশ সংবাদমাধ্যমে বলা হয়, হ্যাকাররা টিভি চ্যানেল হ্যাক করে সেখানে ইউক্রেনের গান বাজাচ্ছে।

বৃহস্পতিবার ( ২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার বিভিন্ন সরকারি ওয়েবসাইট বেশ কয়েক ঘণ্টা অফলাইনে ছিল। আর এটি আরও বেশি হচ্ছে যখন রাশিয়া ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে।

ইউক্রেনে হামলার সময় থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, আন্তঃসম্পর্ক, মন্ত্রিপরিষদ এবং নিরাপত্তা সেবার ওয়েবসাইটগুলো ডাউন হয়ে গেছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন( ইইউ), ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম পেমেন্ট সিস্টেম সুইফট থেকে রাশিয়ার নির্দিষ্ট কয়েকটি ব্যাংককে বাদ দিতে ঐক্যমত হয়েছে।

সুইফট এর পূর্ণরূপ সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এটি বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এর মাধ্যমে দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেন করা হয়। বিশ্বের ২০০টির বেশি দেশে ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সুইফট যুক্ত।

আরও পড়ুন: ‘সুইফট’ থেকে বাদ রাশিয়া

শনিবার( ২৬ ফেব্রুয়ারি) বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতিতে দেশগুলো এ সিদ্ধান্তে পৌঁছায়।

আরও পড়ুন: অবাধ-সুষ্ঠু নির্বাচনের দায় শুধু ইসির নয়

প্রসঙ্গত, সুইফট ব্যাংকিং নেটওয়ার্ক থেকে রাশিয়াকে বাদ দিতে জোর দাবি জানিয়ে আসছিল ইউক্রেন। আসন্ন নিষেধাজ্ঞা ইউক্রেন সমর্থকদের জন্য ‘বিজয়’ বলে উল্লেখ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা